ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে একই পরিবারের ৩ জনকে গুলি করে হত্যা

কক্সবাজারের উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। সোমবার (২১ অক্টোবর) ভোরে উখিয়ার ১৭নং ক্যাম্পে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, ক্যাম্প-১৭ এক্স ব্লকের বাসিন্দা আহাম্মদ হোসেন (৬৫), তার ছেলে সৈয়দুল আমিন (২৮) ও মেয়ে আসমা বেগম (১৫)।


উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোররাতে ঘরে ঢুকে একই পরিবারের তিনজনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কী কারণে কারা হত্যা করা হয়েছে সেটি এখনো জানা যায়নি। এই মুহূর্তে ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক আছে।

ads
ads
ads

Our Facebook Page

↑